ভাঙ্গুড়ার প্রবীণ সাংবাদিক আবু জাফর মঈন সিদ্দিকী আর নেই

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবু জাফর মঈন সিদ্দিকী (৮৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়ার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার বাদ আসর সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। মাগরিব নামাজ শেষে তার গ্রামের বাড়ি পাবনার আরিফপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
অধ্যাপক (অব.) আবু জাফর মঈন সিদ্দিকী এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিভিন্ন সংগঠন আবু জাফর মঈন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

hacklink satın al · casibom · casibom · casibom · marsbahis · marsbahis · marsbahis · marsbahis · holiganbet · holiganbet