ভারতে এক বছর জেল খেটে দেশে ফিরল বাংলাদেশী এক নারী

আ র বেনাপোল প্রতিনিধি: ভারতে এক বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল দিয়ে দেশে ফিরেছে হোসনেয়ারা  নুপুর (২১) নামে এক নারী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে হস্তান্তর করে।

ফেরত আসা হোসনেয়ারা নুপুর  ঢাকা জেলার কামরঙ্গীর চর এলাকার মোক্তার হোসেন এর মেয়ে।

ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, বছর খানেক আগে সে অবৈধ ভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাড়ি জমায় দালালদের মাধ্যেমে। এরপর সে দেশের পুলিশের কাছে আটক হয়। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার সফিকুর রহমান বলেন, ইমিগ্রেশন ও থানার আনুষ্ঠানিকতা শেষে নুপুরকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।  পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *