বেনাপোল প্রতিনিধি: ভারতে দালাল এর খপ্পরে পড়ে এক বছর থেকে ২ বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ। এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ৪ জন নারী। এরা ভারতের পুলিশের কাছে আটক হয়ে জেল খানায় যায়। সেখান থেকে এদের বেসরকারী একটি সংস্থা ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় এদের বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এর কাছে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ সদস্যরা।
ফেরত আসারা হলো: মো. আজিজুর রহমান এর ছেলে আশিক শিকদার (২৭) মো. দেলোয়ার এর ছেলে মো. তাজুল ইসলাম (২৯) মৃত মো. আব্দুল হালিম ছেলে মো. জীবন মিয়া @ মো. জাবিন মিয়া (২৯) মো. দুদু মিয়া পাইক ছেলে মো. সুজন মিয়া (২৪) মৃত আব্দুর রহমান ছেলে জাকির মন্ডল @ মো. জাকির মন্ডল (২৫) আব্দুল গাজী ছেলে নাজির গাজী (৩১) মৃত আব্দুল বাকী ছেলে মো. উজ্জল হোসেন @ মো. উজ্জল হোসেন (৩৬) মো. মজিব ইসলাম উদ্দিন ছেলে মো. সাকিব (২৮) মো. চাঁদ আলম এর ছেলে মো. কামরুজ্জামান @ কাজল (৩৪) আলাউদ্দিন ছেলে মো. ইব্রাহিম আলী (৩২) মো. মহসিন ছেলে মাসুদ মিয়া (২৪) চন্দ্রা গাইনি ছেলে পলিন গাইনি (৩২) সালাম খাঁ ছেলেমো. রহিম (২৩) মো. নূর আলী ছেলে মো. রুহুল ইসলাম (৩২) মো. আবুল হোসেন এর ছেলে মো. উদ্দিন(২৫) নূর ইসলাম সর্দার ছেলেমো. ইসমাইল (৩১) খোরশেদ আলম এর ছেলে মো. মাহরুপ বিল্লাহ সর্দার (৩১) মো. খোরশেদ আলম ছেলে মো: ইসমাইল হোসেন (২১) মো. আলমগীর মোল্লা ছেলে জীবন মোল্যা (৩২) মো. সুলতান আলী ছেলে মো. সান্টু আলী (৩২) মো. আলমগীর সরকার ছেলে মো. নাঈম সরকার (২৩) সুরুজ মিয়া মেয়ে তহমিনা (২৬) মো. আবু হাসান মেয়ে মোছ মরিয়ম (২৫) মো. বেলাল হোসেন মেয়ে রাতুল খান (২৪) আব্দুল হোসেন এর ছেলে আবু ইউসুপ (২৭) মৃত বাছচা মিয়া ছেলে আনোয়ার (৩০) দীন ইসলাম ছেলে রফিজ (২৬) মো. অথৈ আলী ছেলে শহিদ প্রামাণিক (৩২) মৃত জুলিয়াস হোসেন মেয়ে সুরাইয়া আক্তার (২৪) মো. নূর কবির ছেলে . ইসমাইল হোসেন (৩২) আব্দুল জাব্বার ছেলে আসাদ উজ্জামান (৩১)
আব্দুল মান্নান ছেলে ইয়াছিন মিয়া (২৫) আব্দুল সাত্তার ছেলে মো. ইকবাল হোসেন (২৩) বাবুল হাসান ছেলে মো. শরিফুল ইসলাম (৩২) রুনাছং রানা ছেলে দিলীপ রানা (২৫) কুদ্দুস মোল্লা ছেলে শাহীন মোল্যা (৩৪ রেহাজুল ইসলাম ছেলে মাসুম বিল্লাহ সুমন (৩২) মো: ইব্রাহীম এর ছেলে মো: ইমরান হোসেন (৩৪) রাউল সরদার ছেলে জেসান সরদার (৩২) রাউল সরদার ছেলে জেসান সরদার
বেনাপোল ওসি সাইফুর রহমান বলেন এরা ভালো কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পথে পাসপোর্ট ভিসা বাদে ভারতে যায়। ভারতের তামিল নাডু এলাকায় কাজ করার সময় এরা সেদেশের পুলিশের কাছে আটক হয়। এরপর সেখানে এক থেকে প্রায় ২ বছর জেল খেটে আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরে।
ফেরত আসাদের গ্রহনকারী যশোর মহিলা আইনজীবি সমিতির এরিয়া কোয়াঅর্ডিনেটর রেখা বিশ্বাস বলেন এদের ভারতে তামিল নাডু প্রদেশের পুলিশ আটক করে জেলা খানায় দেয় । সেখান থেকে সে দেশের সালেম ও ত্রিচি নামে দুইটি বেসরকারী এনজিও সংস্থা ছাড় করিয়ে তামিল নাডু তাদের নিজ শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের চিঠি চালাচালির পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে আজ তারা দেশে ফেরত আসে।
ফেরত আসা ৪৭ জনকে যশোর মহিলা আইনজীবি সমিতি যশোর রাইটস ও জাস্টিস এন্ড কেয়ার নামে তিনটি বেসরকারী সংস্থা গ্রহন করেছেন। এদের যশোর নিজ শেল্টার হোমে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করবে বলে তারা জানায়।
ফেরত আসা নারী পুরুষরা হলো নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, কুমিল্লা, যশোর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ রংপুর দিনাজপুর জেলার বাসিন্দা।