ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারকে ভূষিত হলেন কর্মকর্তা ও সদস্যগণ

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার(২৩ জুলাই) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় ভালে কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারকে ভূষিত হলেন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে মাসিক অপরাধ সভায় জেলার মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার সার্বিক পুলিশি কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণকে অধিকতর সেবাপ্রদান নিশ্চিত করতে সকল ইউনিট ও থানার কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *