১.-একুশে ফেব্রুয়ারি-
কবি-মোহাম্মদ আককাস আলী.
বাঙালীর বুক জুড়ে একুশে ফেব্রুয়ারি,
মাগো!তোমার মুখের ভাষা চিরদিন রবে জারি।
মোদের গর্ব মোদের আশা একুশে ফেব্রুয়ারি
এখনো ভুলতে পারেনা বাঙালীদের নাতিপুতি।
রাষ্ট ভাষা বাংলা হোক লড়াইয়ের ময়দানে,
শহীদ হয়েছে কত বাঙালী তাদের জীবন দানে।
আজও কাঁদে প্রিয়জন সব শহীদ পরিবারে,
সুখের দিনেও প্রতি ঘরে নয়নে অশ্রু ঝরে।
বাংলা মায়ের দামাল ছেলে দিয়ে গেল যারা প্রাণ,
তাদের রক্ত যায়নি বিফলে দিয়েছে ভাষা’র মান।
ব্যাথাতুরা মায়ের কান্না আজও আকাশে বাতাসে ভাসে,
শুন্য বুকে আজও তারা বাংলাকে ভালোবাসে।
যাদের ত্যাগে বাংলার ঘরে বাংলা বর্ণমালা,
তাদের স্মৃতিতে জানাই প্রনাম সাজিয়ে বরণ ডালা।
শ্বাস-প্রশ্বাস যতদিন রবে থাকবে মোদের মননে,
শহীদ বেদী ঢাকবো ফুলে শ্রদ্ধা প্রনাম ও স্মরণে।
ভুলবোনা কভু একুশে ফেব্রুয়ারি ভাষা বিজয়ের দিন,
হৃদয় মাঝে রবে চিরদিন নই মোরা কভু হীন।
একুশে ফেব্রুয়ারি মাতৃভাষায় ভোরের সূর্যোদয়,
একুশে ফেব্রুয়ারি ইতিহাস আজ সারা বিশ্বময়।
২.-প্রথম বুলি-
কবি-মোহাম্মদ আককাস আলী.
মায়ের পেট থেকে বের হয়ে
প্রথম বুলি শুনি বাংলা ভাষা
সারা বিশ্বের যত ভাষা তার চেয়ে খাসা।
মায়ের মুখের বুলি প্রথম কানে শুনি
আল্লাহু আকবার!আল্লাহু আকবার!
মায়ের মুখের ভাষা প্রাণের বুলবুলি
বিশ্ব জগত খুঁজে পাবে না তা তুমি।
প্রথম শুনি বাংলা ভাষা
মায়ের মনে কত আশা।
আধো আধো কথা বলি
সবাই হাসতো প্রাণ খুলে
নাচতো সবাই হেলেদুলে।
ভাষার জন্য প্রাণ বলী
ছোট্ট থাকাই বুঝতে পারেনি।
প্রথম মুখের বুলি
বাংলা ভাষায় কত গান শুনি।
এসো খোকা খুকি
একই সুরে তুলি ধ্বনি
মায়ের মুখের প্রথম বলি
বাংলা ভাষার মান রক্ষা করি।