ভ্রাম্যমান আদালতে ৩ ঔষধ ফার্মেসির জরিমানা

মো: মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা  প্রতিনিধ:জয়পুরহাট ক্ষেতলালে ৩ টি ঔষধ ফার্মেসী কে ১০ হাজার ৫শ’ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার ক্ষেতলাল উপজেলার চৌমহনী বাজারে অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ণ ঔষধ, ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত নয় এমন  ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের দায়ে এ জরিমানা করা হয়।জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মোকছেদুল আমিন এর নেতৃত্বে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নুসরাত জাহান বন্যা ও সহকারি কমিশনার(ভূমি) মোঃ রাকিবুল হাসান।

ড্রাগ সুপার মোকছেদুল আমিন বলেন, জয়পুরহাটে ঔষধের অনিয়ম রোধে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। জনস্বার্থে নকল ও ভেজাল ঔষধ নিরসনে মাঠ পর্যায়ে ফার্মেসি পরিদর্শন জোরদারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *