মহাকবি’র জন্মস্থান সাগরদাঁড়ীতে ৩ তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের উদ্বোধন

শামীম আখতার (খুলনা)ঃ  মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি যশোর কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে ৩ তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার( ৩ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ওই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। ৪’কোটি ১৯’লক্ষ ৯৯’হাজার ৩’শত ৩১ টাকা ব্যয়ে এই আধুনিক ভবনটি নির্মাণ করা হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষে সারাদেশে ব্যাপক উন্নয়নমৃলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ীতে এই আধুনিক ডাকবাংলো নির্মিত হচ্ছে। আগামীতে কবির জন্মস্থানে সৌন্দর্যবর্ধনের জন্য আরো উন্নয়নমূলক কাজ করা হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, যশোর জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, যশোর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসরিন সুলতানা শোভা, ভবদাহ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক হাসান আলী, সাগরদাঁড়ী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *