মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পর্যায়ে ৫৪টি ইভেন্টে যে সকল প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছিল তাদের নিয়েই উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ উদযাপন এর সভাপতি ইউএনও মো.আরিফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, সহকারী শিক্ষা অফিসার রঞ্জন কুমার, রনজিত শিকদার,আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ইব্রাহিম খান প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার লায়লা, শালগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফার্জানা বৃষ্টি।