মাহবুব মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে উপস্থিত থেকে ইউএনও মো. আরিফুজ্জামান বীজ ও রাসায়নিক সার কৃষকের হাতে তুলে দিয়ে উদ্বোধন ঘোষণা করেন । এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় ২০১৪ -২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১০ ইউনিয়নের মোট ৭ হাজার ৭শ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। যে সকল ফসলের বীজ বিতরণ করা হয় তার মধ্যে অন্যতম গম ,ভুট্টা ,সরিষা, সূর্যমুখী , চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ ,মুগ, মসুর , খেসারি ও অড়হড়। এছাড়া প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপিএবং ৫কেজি এম ওপি । আবার কোন কোন ক্ষেত্রে ১০ কেজি ডিএপি এবং ১০ এমওপি সার প্রদান করা হচ্ছে ।
উল্লেখ্য যে , উক্ত অনুষ্ঠান শেষে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।