মহাদেবপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন

মাহবুব মহাদেবপুর : সোমবার নওগাঁর মহাদেবপুর বাসস্ট্যান্ডে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি জাহারুল ইসলাম ও খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাহাদত হোসেন শান্ত, গোলাম ইয়াজদানি সাম্মী, কাজী সাঈদ টিটু, কাজী সামছুজোহা মিলন প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। এ মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *