মাহবুব মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ক্ষমতার অপব্যবহার করে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হামিদুর রহমানের পিতা হোসেন আলী জমি জমা সংক্রান্ত মামলায় এক হতদরিদ্র অশিক্ষিত বিবাদী হাবিবুর রহমানের স্বাক্ষর জাল করে ভূয়া সোলেনামা তৈরি করে আদালতে জমা দিয়ে মামলার রায় পক্ষে নেওয়ার অভিযোগ উঠেছে।
সূত্রমতে জানাযায়,নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত ছফের আলীর পুত্র হোসেন আলী,মৃত লবির উদ্দীনের পুত্র হাসান আলী ২.১.২০১২সালে চাকলা গ্রামের মৃত আফাজ উদ্দীন সরকারের পুত্র হাবিবুর রহমান ও হারুন-অর রশিদের নামে কবরস্থানসহ ৮৫ শতক জমির উপর মামলা দায়ের করে। বিবাদী হাবিবুর রহমান জানান,আমি অক্ষরবিহীন মানুষ। টিপসই ছাড়া স্বাক্ষর করতে পারিনা। বাদীগণ আওয়ামীলীগের লোক হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে ভুয়া সোলেনামা তৈরি করে এবং ওই সোলেনামায় আমার স্বাক্ষর জাল করে আদালতে দাখিল করে। আমি অক্ষরবিহীন হওয়ায় সোলেনামায় আমার টিপসই থাকার কথা কিন্ত টিপসইএর পরিবর্তে আমার স্বাক্ষর দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিজ্ঞ আদালতে আঙ্গুলের ছাপের সহিত এক্সপাটের প্রার্থনাও করা হয়েছে। তা সত্ত্বেও বাদীগণ ক্ষমতার অপব্যবহার করে নিজের পক্ষে রায় নেয়। এ ব্যাপারে লক্ষ্মীপুর ফুরকুনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দর রাজ্জাক মোল্লা জানান, হাবিবুর রহমান মাঝেমধ্যে আমার বাড়িতে কাজ করে। সে লেখাপড়া জানে না,অক্ষরবিহীন। সে নিজের নাম লিখতে পারে না সব জায়গাতে টিপ সই দেয়। আমার জানা মতে বাদীগণ ভূয়া সোলেনামা তৈরি করে আদালতের রায় তাদের পক্ষে নেয়। মামলার এক নম্বর সাক্ষী বাহার উদ্দীন জানান,বিবাদী হাবিবুর রহমান নাম লিখতে পারেনা। সোলেনামায় হাবিবুরের টিপসই নেই। টিপসই এর পরিবর্তে হাবিবুরের স্বাক্ষর কে জাল করল তা আমার জানা নেই। এলাকার একাধিক সূত্রে প্রকাশ,বিবাদীগণের নাতি মারা গেলেও ওই কবরস্থানে মাঠি দিতে দেয়নি বাদিগণ। এ বাবারে এক নম্বর বাদী হোসেন আলীর সাথে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন,আদালত সবকিছু বিচার-বিশ্লেষণ করে আমাদের পক্ষেৃরায় দিয়েছেন।