মহাদেবপুরে মাতৃপূজা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি : শারর্দীয় উৎসবে দেবীর আগমনী মহালয়া উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে। বৃদ্ধ বয়সে মা-বাবাদের অবহেলা না করে সন্তানরা। মা-বাবাদের ঈশ্বরের মতোই যথাযথ ভক্তি, সম্মান ও আদর যতœ করে সেই লক্ষে সন্তানরা জীবিত নিজ মাতাকে পূজার করানোয় এই পূজার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সনাতন বিদ্যাপীঠ মহাদেবপুর শাখার আয়োজনে শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী মন্ত্র পাঠের মধ্যে দিয়ে এই পূজা শুরু হয়।

এ সময় সন্তানরা তার মায়ের চরণ জল দিয়ে ধুয়ে মুছে দিয়ে, প্রসাদ খাইয়ে, ফুলের মালা গলায় দিয়ে, আরতি ও প্রণামের মধ্যে দিয়ে পূজা শেষ হয়। সন্তানরা বৃদ্ধ বয়সে মা-বাবাদের অবহেলা না করে যথাযথ সম্মান করে আদর যতœ করে সেবা করে সেই লক্ষে এই পূজার আয়োজন করা হয়। গত ৫ বছর থেকে নওগাঁর মহাদেবপুরে জীবন্ত মাতৃপূজা অনুষ্ঠিত আসছে। অনুষ্ঠানে মহাদেবপুর, নওগাঁ সদর, পতœীতলা, বদলগাছীর প্রায় ৫শত সন্তান তার মাকে পূজার করার জন্যে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পূজা উৎযাপন কমিটি মহাদেবপুর শাখার সভাপতি আজিত কুমার মÐলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। এর উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ ট্রাস্টি তপন কুমার সেন। সনাতন বিদ্যাপীঠর পৃষ্ঠপোষক অমিত কুমার মন্ডলসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *