মহাদেবপুরে শশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার স্ত্রী আটক

মাহবুব, মহাদেবপুর :  নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে শশুর বাড়িতে আসা জামাই সুলতান ওরফে শিপন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্ত্রী নাসরিনকে আটক করেছে থানা পুলিশ।
নিহত শিপন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে ও রাইগাঁ গ্রামের খাজামুদ্দিনের জামাই।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার ভোরে শিপনের স্ত্রী নাসরিন মোবাইল ফোনে শিপন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর দেয় শশুর বাড়িতে । গত ৭ থেকে ৮ বছর আগে শিপনের সাথে নাসরিনের বিয়ে হয় এবং তাদের সংসারে আড়াই বছরের ১ কন্যা সন্তান রয়েছে। বিয়ের বছর খানেক পর থেকেই পারিবারিক কলহের কারণে নাসরিন তার বাবার বাড়িতে থাকতো। মাঝে মাঝে শিপন সেখানে বেড়াতে আসতো। অন্যান্য সময়ের মতো রবিবার সন্ধ্যায় শিপন সেখানে বেড়াতে আসে। খাওয়া-দাওয়া শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়লে পারিবারিক কলহের জেরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুত্রবধু নাসরিনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
ওসি মো. হাশমত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং  আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্ত্রী নাসরিনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *