রুমা, বান্দরবান, প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মার্চ) সন্ধ্যা অগ্রবংশ অনাথালয়’র আয়োজনে এ সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে অনাথ আশ্রম অগ্রবংশ অনাথালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ৪র্থ থেকে একাদশ শ্রেণি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।
এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নৃত্য ও গানের সুরের মুর্ছনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনটি এক মনোমুগ্ধকর হয়ে আনন্দে উৎফুল্লিত হয়ে উঠেছিল সাংস্কৃতিক প্রাঙ্গন।
এর আগে অনুষ্ঠান শুরুতে মোমবাতি জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উ নাইন্দিয়া থের।
আশ্রম পরিচালনা কমিটি জ্যোষ্ঠ সদস্য উক্যসিং মাষ্টার সভাপতিত্বে এতে অন্যান্যের বক্তব্য দেন ডা. শৈহ্লাপ্রু মারমা, প্রুঅং মারমা, একাদশ শ্রেনি মংথোয়াইসিং ও মংপ্রুচিং মারমা।
এ সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থিদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
পরে গান ও নৃত্যসহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কৃত করা হয়।