মহাস্থান গড়ে বই প্রেমিদের মিলনমেলা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : শনিবার (১২ই এপ্রিল) মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ হল রুমে পুণ্ড্র সাহিত্য সংসদের আয়োজনে বই প্রেমিদের মিলনমেলা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
পুণ্ড্র সাহিত্য সংসদের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রঞ্জুর সভাপতিত্বে মিলন মেলায় অংশ নেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক,পুণ্ড্র সাহিত্য সংসদের উপদেষ্টা দৈনিক মহাদেবপুরের খবর এর প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আককাস আলী, পুণ্ড্র সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, নওগাঁর কবি আরিফুর রহমান, পত্নীতলার কবি গুলজার রহমান, রংপুরের কবি  ফারহানা রহমান বৃষ্টি,সৈয়দপুরের কবি প্রীতি দত্ত,নাটোরের কবি এম এ মান্নান শেখ, বগুড়ার  কবি তোফাজ্জল হোসেন, আমিনুল ইসলাম, সোমনাথ চক্রবর্তী সুমন,প্রদীপ কুমার দেবনাথ,মোস্তাফিজার রহমান,ইলিয়াস হোসাইন,এম আর পাটোয়ারী, আরজুমা আক্তার, আব্দুল হান্নান, রমজান আলী, আহমেদ জোহা, জিল্লু বিশ্বাস প্রমুখ। পরে “পুণ্ড্রের উত্তরণ ও দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দিনব্যাপী বই প্রেমীদের মিলন মেলায় অনুষ্ঠানটি আলোচনা সমালোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *