মাগুরায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন

খন্দকার নজরুল ইসলাম মিলন  মাগুরা প্রতিনিধি : মাগুরায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।
৫ ই ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের পৃষ্ঠপোষকতায়, জেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে “শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩” এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে রঙিন বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে জাঁকজমকপূর্ণভাবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
দীর্ঘ ৪৮ বছর পর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অ্যাথলেটিকসকে শিক্ষার্থীদের নিকট জনপ্রিয় ও আকর্ষণীয় করে তোলা এবং শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশসহ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার মাধ্যমে সারা দেশে ক্রীড়া আন্দোলন সৃষ্টির লক্ষ্যে এ প্রতিযোগিতা অপরিহার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান।
উক্ত অনুষ্ঠানে মাগুরা জেলার জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলায় মনোনিবেশ করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য সুপরামর্শ প্রদান করেন।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *