খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫১বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার সকালে উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াবদা মোড় এলাকায় এস আই, মোঃ বাদশা বুলবুল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা – মাগুরা মহা সড়কে অবস্থান নেয়। যশোর থেকে ঢাকাগামী গ্রীনলাইন এক্সপ্রেস বাসে তল্লাশি চালিয়ে মোঃ আলামিন (২৩)নামে এক যাত্রীর দেহ তল্লাসী করে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং তাকে আটক করা হয়।
ধৃত আসামি মোঃ আলামিন কুমিল্লা জেলার মনোহরগন্জ থানার আতাকরা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান ধৃত মাদক ব্যবসায়ীকে মাগুরা কোর্টে সপর্দ্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।