মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলনঃ মাগুরা সদর উপজেলার ১২ নং কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া স্কুল এন্ড কলেজ মাঠের মাটি ভরাট ও কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাটি ভরাট কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। কুল্লিয়া স্কুল এন্ড কলেজ ও কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উন্নয়নে ছাত্র/ছাত্রী ও এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা অনুযায়ী বরাদ্দ হয় ১ লাখ ১৩ হাজার টাকা ও ১ লাখ ১৯ হাজার টাকা | মাটি ভরাটের কাজ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর হোসেন জাহার মাটি ভরাটের কাজ করেন।
অপরটি ৭ নং ওয়ার্ডের কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ করেন ইউপি সদস্য কন্দর্প সরোজমিনে গিয়ে দেখা যায় কুল্লিয়া স্কুল এন্ড কলেজ মাঠে মাত্র ২ গাড়ি এবং খেলার মাঠে ২০ গাড়ি মাটি ভরাট করা হয়েছে । কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪০ হাজার টাকার মতো মাটির কথা স্বীকার করেন কন্দর্প মেম্বার, বাকি কাজের কথা পরে করবেন বলে জানান। আর জাহাঙ্গীর হোসেন জাহার মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। দুটো প্রকল্পের মধ্যে শুভঙ্করের ফাঁকি থাকা সত্ত্বেও অত্র ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন টিপুর জানান, ১০০% স্বচ্ছতার সাথে ও সুন্দরভাবে কাজ চলছে কোন অনিয়ম হয়নি । এ দিকে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী বলেন, ইউনিয়নে উন্নয়নের নাম হরিলুট চলছে। তবে আমাদের দৈনিক স্বদেশ প্রতিদিনের সাংবাদিক ফারুক আহম্মদ ও দৈনিক গ্রামের কাগজ সাংবাদিক আকরাম হোসেন ইকরাম দুই সাংবাদিকের অনুসন্ধানে অনিয়মের সত্যতা পাওয়া গিয়েছে। কুচিয়ামোড়া ইউনিয়নের সাধারন কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এ ইউনিয়নে রাস্তাঘাট ,কালভার্ট,মাটি ভরাটে অনিয়মের অভিযোগ সবসময় দৃশ্যমান, এব্যাপারে সকলে সজাগ দৃষ্টি রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন |