খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুরা প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতিতে মাগুরা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটির সার্বিক কার্যক্রম রুটিন আওয়ার করতে না পারায় নির্ধারিত ৯০ দিন সময়ের ৫২ দিন অতিক্রম করায়।
অবশিষ্ট সময়ের মধ্যে একটি স্বাধীন নির্বাচন কমিশন ঘোষণা করে একটি নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন পরিচালনা করার সম্ভব নয় মনে করে।
গতকাল ১৬ /০৮/২০২৪ শুক্রবার রাত্র আটটা ত্রিশ মিনিটের সময় আহ্বায়ক কমিটির এক জরুরি মিটিং নির্ধারিত সময়ের সঙ্গে আরো ৪৫ দিন বৃদ্ধি করে কমিটির মেয়াদ বাড়ানো হয়।
গত ২৫ /০৬/২০২৪ তারিখে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে তৎকালীন সভাপতি এইচ এন কামরুল ইসলাম কার্যনির্বাহী পরিষদ ভেঙে দিয়ে তৎকালীন সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিরাজকে আহবায়ক করে সাত সদস্যের একটি আহ্বান কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন তৎকালীন কার্যনির্বাহী পরিষদের সদস্য।
খন্দকার নজরুল ইসলাম মিলন,
রিকো শিকদার, এস এম শিমুল রানা,
সাইফুল ইসলাম পাপ্পু, সালাউদ্দিন শিমুল, ও মোছাম্মৎ মুন্নুজান খাতুন।
গত ২৫-৬-২০২৪ হইতে আহবায় কমিটির যাত্রা শুরু হয়ে ২৪/০৯/২০২৪ পর্যন্ত মেয়াদের কমিটির সঙ্গে ৪৫ দিন যুক্ত হয়ে।
এখন আহবায় কমিটির নির্ধারিত সর্বশেষ সময় ০৯/১১/২০২৪ পর্যন্ত বাড়লো।
এ বিষয়ে সংগঠনটির সাবেক সভাপতি এইচ, এন কামরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায় দেশের চলমান পরিস্থিতির কারণেই মূলত এমন সংকট সৃষ্টি হয়েছে।
সময় বাড়ানো দোষের কিছু নয় তবে আমরা প্রত্যাশা করছি এই নির্ধারিত সময়ের মধ্যেই আহবায়ক কমিটি তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি খুব দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন ঘোষণা করে।
একটি সচ্ছই ইলেকশন উপহার দিবে যার মাধ্যমে একটি নির্বাচিত কমিটি মাগুরা রিপোর্টার্স ইউনিটি পরিবার পাবে।