মাগুরা শালিখায় কিশোর গ্যাং এর হামলায় দুই সাংবাদিক আহত

খন্দকার নজরুল ইসলাম মিলন, মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার  শালিখা উপজেলায় দুই সাংবাদিকের উপর কিশোর গ্যাং এর হামলা হয়েছে। তারা শালিখা উপজেলা ৫০ শয্যা  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গ্রামের গড়াপাড়া গ্রামের উদ্দোপ মন্ডলের বাড়ির পাশে রবিবার বিকাল ৫ টাই এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক এইচএম রাজিব(চ্যানেল এস) ও দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি হোসেন আলী। গ্রুতর আহত সাংবাদিক এইচ এম রাজিব জানান, আমি গড়াপাড়া গ্রামের রাস্তা দিয়ে আড়পাড়া বাজারে যাচ্ছিলাম পথিমধ্যে কিছু কতিপয় যুবক আমার প্রাইভেট থামিয়ে দেশীয় অস্ত্র বের করে বলে সালা টাকা বের কর৷

এমন সময় আমি গাড়ী থেকে নামার সাথে সাথে কিশোর গ্যাং এর নেতা আড়পাড়া গ্রামের শফি মুন্সীর ছেলে সাব্বির মুন্সী ও তার বাহিনী অতর্কীত ভাবে আমার প্রাইভেট ভাংচুর শুরু করে,ডিএসএলআর ক্যামেরা নিয়ে ভাংচুর করে এবং নগত টাকা হাতিয়ে নেয়৷ আমি কিছু বলার আগেই আমাকে হাতুড়ী ও রড দিয়ে পিটাতে থাকে এবং বলে সালারে জানে মেয়ে ফেলা৷ যেন বাঁচতে না পারে৷ এতে আমার মাথাসহ সারা শরীরে গ্রুতর রক্তাক্ত জখম হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়৷ তিনি আরও জানান আমার সহকর্মী হোসেন আলী ঠেকাতে এলে তাকেও তারা পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে৷
এমন সময় আমাদের ডাক চিৎকারে গ্রামবাসী বেরিয়ে আসলে তারা পালিয়ে যায়৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এর সাথে কথা বললে তিনি বলেন,এব্যাপারে থানায় মামলা হয়েছে ও ১ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *