মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি: নওগাঁর মান্দায় ২৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মুন্নি বেগম ওরফে মনিকে (৪৫) রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় থানার মোড় এলাকা থেকে আটক করেছে পুলিশ ।
আটক মাদক ব্যবসায়ী মনি উপজেলার ছোট বেলালদহ গ্রামের আশরাফুল ইসলাম দুলালের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, মনি দীর্ঘদিন ধরে ভ্রাম্যমান ভাবে মাদকের ব্যবসা করে আসছিলো। তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে মান্দা থানার ওসি মো. মনসুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী মুন্নি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।