মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিকসমন্বয় সভা অনুষ্ঠিত

তমালিকা মল্লিক প্রতিবেদকঃ   ২৯ জুলাই রোজ সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সেরবাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিকসহযোগিতায় মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীলফোরামের   অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরবর্তী ছয় মাসের জন্য জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনাপ্রস্তুত করা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেলিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও স্থানীয় পর্যায়েনেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়। সভায়উপস্থিত সকলে একমত পোষণ করেন যে এলাকার মানুষের জীবনজীবীকা নিশ্চিত করতে হলে জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারনী মহলেরদৃষ্টি আকর্ষণের কোন বিকল্প নেই।

সভায় বক্তারা বলেন– লিডার্স এর সহযোগীতায় এই এলাকাতে কৃষিখাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগানদেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। জলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার জন্য যেঅভিযোজন প্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তারফলে এলাকার মানুষ আর্থ –সামাজিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়া সকল ধরনের দূর্যোগকালীন সময়ে লিডার্স আমাদের পাশেথেকেছে। তিনি সভায় উপস্থিত সকলকে লিডার্স এর উন্নয়নমূলককার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।

উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকুলের সংকটে করণীয় বিষয়ে সকলে মতামত ব্যক্ত করেন। সভায় আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *