মোহাম্মদ আককাস আলীর “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইয়ের মোড়ক উন্মোচন

মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর :  বগুড়ার পুণ্ড্র সাহিত্য সংসদ আয়োজিত সাহিত্য আড্ডা  ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি মোহাম্মদ আককাস আলীর ৮ম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে বগুড়ার সুখানপুকুর এম আর এম হাইস্কুলের হল রুমে পুণ্ড্র সাহিত্য সংসদের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার দেবনাথের সভাপতিত্বে ওই সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কবি মাহফুল আখতার, আব্দুর রাজ্জাক রুঞ্জু, রাব্বানী সরকার, আমিনুর রহমান, আ: সামাদ মোল্লা, মোহাম্মদ আককাস আলী,রমজান আলী  প্রমুখ। সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক কবি ও সাহিত্যিকগণ। সাহিত্যে আড্ডায় অতিথিদের ফুল না দিয়ে গাছের চারা দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *