মোঃ এমরান,বান্দরবান জেলা প্রতিনিধি চট্টগ্রাম বিভাগঃ একাত্তরের মহাকাব্যিক মুক্তিযুদ্ধ আমাদের সহস্র বছরের শ্রেষ্ঠ অর্জন। মুক্তি সংগ্রামের সব বিশ্বাস ও ভাবনা হৃদয়ের গভীরে লালন করে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ভাবনায় ও অনুসরণ ঘটাতে চায়। আর তাই প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে গভীর ভালোবাসায় আর কৃতজ্ঞতায় যুদ্ধ জয়ের ৫১তম বর্ষ উদযাপন করে। নানা আয়োজনের মধ্য দিয়ে লামা উপজেলার ইয়াংছা উচ্চ বিদ্যলয়ে আজ (১৬ ডিসেম্বর) শুক্রবার মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ভোরে বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ইয়াংছা বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে বিজয় দিবসকে প্রানবন্ত করতে শিক্ষার্থীদের মধ্যে খেলাধোলাসহ নানা আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সহকারী শিক্ষক বাবু রুপেশ চন্দ্রের পরিচলনায় ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রুহুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহানারা আরজু, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছলিমুল হউক চৌধুরী, ইউপি সদস্য মোঃ জিয়াবুল ইসলাম, আনাই মার্মা সুমি, মোঃ ইসমাইল(পুতু), আওয়ামী নেতা, মমতাজ উদ্দীন আহমেদ, যুবলীগ নেতা, মোঃ সানাউল হউক, মহিলা যুবলীগ নেত্রী, কাজল, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,ছাত্রলীগ নেতা, আবু হানিফ মোঃ নোমান, মোঃ নুরহান উদ্দীন, সাংবাদিক, স্কুলের ছাত্র-ছাত্রীসহ প্রমুখ।
গৌরবান্বিত বিজয় দিবস ২০২২ এর আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আহাম্মদ হোসাইন,সহকারী শিক্ষক বাবু রুপেশ চন্দ্র দে,মোঃ আবু কালাম, ছানাউল হউক, মমতাজ উদ্দীন আহমেদ, রুহুল কাদের। সভায় বক্তাগণ ১৯৪৭ সাল থেকে থেকে শুরু করে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু ,ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারি, ১৯৬২’র আন্দোলন , ১৯৬৬ সালের ৬ দফা , ১৯৬৯‘র গণঅভ্যুত্থান , ১৯৭০ এর নির্বাচন,৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, ২৫ মার্চ রাতের পাকিস্তানিদের গণহত্যা,বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আলোকপাত করেন ।
এছাড়াও ১৬ ডিসেম্বর পাকিস্তানের সামরিক বাহিনীর পরাজয় ও মিত্র বাহিনীর সহযোগিতায় আমাদের মহান বিজয় অর্জিত হয়েছে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে এরূপ আলোচনা করা হয়। আলোচনা শেষে ২০২২ এর ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ে, স্কুলের ৩০ জন শিক্ষার্থীকে ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে পুরস্কৃত করা হয় । এছাড়াও মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস সম্পর্কে আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতা, ছড়া আবৃত্তি, গান, নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় । পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সভাপতি মোঃ রুহুল কাদেরের বক্তব্য শেষে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।