যশোরের বেনাপোলে নিজ জমিতে ভবন নির্মাণে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের বাসিন্দা মো. মাসুম তার নিজস্ব কেনা জমিতে ভবন নির্মাণ করতে গিয়ে বাধার সৃষ্টি হওয়ায় প্রতিবেশী সাইফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানির অভিযোগ তুলেছেনএ বিষয়ে প্রতিকার চেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী

আবেদনে ভুক্তভোগী মো. মাসুম জানান, তিনি দীর্ঘদিন আগে ক্রয় করা তার নিজস্ব জমিতে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেনকিন্তু একই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে কাজ বন্ধ করার লক্ষ্যে তার বিরুদ্ধে সরকারি খাস জমি দখলের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে আসছেন

ভুক্তভোগীর দাবি অনুযায়ী, অভিযোগ ওঠার পর স্থানীয় আমিন ও সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্ত করেছেনতদন্তে এটি প্রমাণিত হয়েছে যে, মো. মাসুম কোনো সরকারি খাস জমি দখল করেননি এবং নির্মাণাধীন ভবনটি সরকারি খাস জমির সীমানার মধ্যে নেইবরং জনস্বার্থে সুসম্পর্ক বজায় রাখতে তিনি নিজস্ব জমি থেকে প্রায় ৫ ফুট জায়গা ছেড়ে ভবন নির্মাণের কাজ শুরু করেছেন

মো. মাসুম অভিযোগ করেন, তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও সাইফুল ইসলাম বারবার আদালতসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে নির্মাণকাজ বন্ধ রেখেছেনএর ফলে তিনি বর্তমানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন

এমতাবস্থায়, নিজের বৈধ জমিতে শান্তিপূর্ণভাবে ভবন নির্মাণের অনুমতি চেয়ে এবং মিথ্যা অভিযোগকারী সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মো. মাসুম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *