যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালিত

বেনাপোল প্রতিনিধি: যশোওে শার্শার ডিহি ইউনিয়নে  যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০:০০ ঘটিকায় বিজিবির কাশিপুর বিওপির সন্নিকটে বীরশ্রেষ্ঠের সমাধি স্থলে বিভিন্ন কর্মসূচি পালন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচির শুরুতে শহীদ বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ এবং সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খাঁন উপস্থিত ছিলেন। এছাড়াও বীরশ্রেষ্ঠের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এই স্মরণসভায় অংশ নেন।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অনন্য অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে। তাঁকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে তাঁর দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *