যশোর জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

শামীম আখতার (খুলনা) যশোর :  জেলা পরিষদের ৮ নং কেশবপুর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন থাকায় সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টা পর্যন্ত এসব প্রার্থীরা তাদের মনোনয়পত্র জমা দেন। এদের মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।

মনোনয়পত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন:-উপজেলার সাবদিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে টিপু সুলতান, আলতাপোল গ্রামের আলহাজ্ব বিলায়েত আলী বিশ্বাসের ছেলে আলতাফ হোসেন, বরণডালী গ্রামের শামছুর রহমান মোল্ল্যার ছেলে আব্বাস আলী, নারায়নপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে এস.এম মহব্বত হোসেন, মধ্যকুল গ্রামের মোহাম্মাদ আলী বিশ্বাসের মেয়ে রেহেনা খাতুন, কাঁস্তা গ্রামের আব্দুল আজিজের ছেলে জাকির হোসেন ও হদ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হুসাইন।

 

আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে এবং  প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৯ মার্চ সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে যশোর জেলা পরিষদের ৮ নং কেশবপুর ওয়ার্ডের সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার লক্ষে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে জেলা পরিষদ এই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করেন। বর্তমানে আজিজুল ইসলাম এই আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *