মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, ফুসকা ও কসমেটিকসসহ প্রায় ৯ ল ৫৯ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
রোববার ৩০ আগস্ট ২০২৬ তারিখে বিজিবির নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
জব্দকৃত মালামাল হলো শাড়ী: ৮০টি ফুসকা ৯৭ কেজি জিরা ২.৫ কেজি চকলেট ৪৭টি কিসমিস ০৩ কেজি সনপাপড়ী০৪ প্যাকেট চাটনী ০৯টি পেস্তাবাদাম ০৬ প্যাকেট কসমেটিক্স সামগ্রী ৪৪৩টি
উদ্ধারকৃত এসব চোরাচালানী মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৯,৫৯,৬৮০ (নয় ল উনষাট হাজার ছয়শত আশি) টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপুর্ন সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরায় ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও সবসময় অব্যাহত থাকবে।