জাহিদ মুন্সি, বাউফল-পটুয়াখালী প্রতিনিধিঃ আজ শনিবার (৩০ আগস্ট)পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ১নং সিংহেরাকাঠী গ্রামে যাতায়াতের প্রধান পথ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
গ্রামবাসীর অভিযোগ , এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তি রাজনৈতিক ক্ষমতার নাম ব্যবহার করে , বিশেষ করে আওয়ামী লীগের পরিচয় খাটিয়ে দীর্ঘদিন ধরে মানুষের চলাচলের একমাত্র পথটিতে বাধা সৃষ্টি করছেন । কখনো তারকাঁটা পেঁচিয়ে , আবার কখনো দেয়াল তুলে গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা হচ্ছে ।
গ্রামবাসীরা অভিযোগ করেন, আইয়ুব আলী ও তার ভাই শাহাবুদ্দিন নামে দুই আওয়ামী লীগের নেতা এই বাধার মূল কারিগর। তাদের এ কর্মকাণ্ডের কারণে গ্রামের মানুষ দৈনন্দিন কাজকর্মে এবং জরুরি প্রয়োজনে চরম দুর্ভোগে পড়ছেন ।
মানববন্ধনে এলাকাবাসী দাবী করেন , অবিলম্বে এই প্রতিবন্ধকতা সরিয়ে চলাচলের পথ খোলা হোক । পাশাপাশি তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ।