যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা এ বছর ১২৯ টি

কালের সংবাদ, আন্তর্জাতিক ডেস্কঃ অনলাইনে বন্দুক সহিংসতা তথ্য সরবারাহকারী প্রতিষ্ঠান দ্য গান ভায়োলেন্স আর্কাইভ (জিভিএ) থেকে এ তথ্য জানা যায় যে চলতি বছরের প্রথম তিন মাসেই কমপক্ষে ১২৯টি বন্দুক হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে।

জিভিএ অনুসারে, গত বছরের ১৯ মার্চ একদিনেই একশ বন্দুক হামলা চালানো হয়েছিল। এর আগে ২০২১ সালেও মার্চের শেষ দিনে একই ধরনের হামলার ঘটনা ঘটে। স্থানীয় সোমবার সকাল ১০টার দিকে টেনিসি রাজ্যের নাশভিলের এক বেসরকারি প্রাথমিক স্কুলে বন্দুক হামলার পর এ পরিসংখ্যান প্রকাশ করেছে সিএনএন। এতে তিন শিশু ও তিনজন প্রাপ্তবয়স্কসহ নিহত হয়েছে ৬ জন।

স্কুলেরই সাবেক ছাত্র অড্রে হালে বন্দুক হামলাটি চালায়। প্রায় ১৪ মিনিটব্যাপী সাবেক এই ছাত্রের ‘কিলিং মিশনে’ নিহত হয় মোট ছয়জন। তাদের মধ্যে রয়েছে তিন প্রাপ্তবয়স্ক ও তিন শিশু। মেট্রোপলিটন নাশভিল পুলিশের দুই মিনিটের একটি নজরদারি ভিডিওতে সন্দেহভাজন এক ব্যক্তিকে হলওয়ে দিয়ে হেঁটে যেতে দেখা যায়। সে সময় তার হাতে ছিল তিনটি আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার এই ফুটেজটি প্রকাশ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *