এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ তাংঃ ৮-১০-২৩ইং রাজারহাট উপজেলার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক(ছাতা) প্রতীকে ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দী প্রার্থী মীর্জা সাইফুল্লাহ আহম্মেদ হাতি প্রতীকে ৩৩৯ পেয়ে পরাজিত হয়। সাধারণ সম্পাদক পদে আঃ রাজ্জাক উড়োজাহাজ প্রতীকে ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দী প্রার্থী আলহাজ্ব আব্বাস আলী মটর সাইকেল প্রতীকে ১৭৩ ভোট ও মেহেরুজ্জামান লেবু হরিণ প্রতীকে ১৪৮ ভোট পেয়ে পরাজিত হন।
সহ-সভাপতি পদে মিজানুর রহমান বুলবুল টেলিফোন প্রতীকে ৩২৫ ভোটে (১ম) নাজমুল হুদা নাজু আম প্রতীকে ৩২৩ ভোটে (২য়) ও শফিকুল ইসলাম বুলু মন্ডল মাছ প্রতীকে ৩১০ ভোট পেয়ে (৩য়) নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম অপু টিউবওয়েল প্রতীকে ৪১৮ ভোটে (১ম)ও শ্রীবাস চন্দ্র কলস প্রতীকে ৩২৬ ভোট পেয়ে ২য় নির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক পদে শাহাদাৎ হোসেন লাল মোবাইল প্রতীকে ৪০৩ ভোটে ১ম এবং চাঁন মিয়া ফ্যান প্রতীকে ৩৪০ ভোট পেয়ে ২য় নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে এরশাদুল হক গোলাপ প্রতীকে ৩৪৯ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাকির হোসেন ব্যাট প্রতীকে ৩৩৫ প্রচার সম্পাদক পদে আব্দুর রফিক মন্ডল মাইক প্রতীকে ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়।
ভোট গ্রহণ সময়ে সার্বক্ষণিক পর্যেবক্ষণে থাকেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় এবং রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো:আবদুল্লা হিল জামান।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মশিউর রহমান মন্ডলসহ সহকারী প্রিজাইডিং অফিসার ৩জন ও পুলিং অফিসার ৬ জন দায়িত্ব পালন করেন। মোট ৬৮৫ জন ভোটারের মধ্যে ৬৭৯ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। প্রতিটি ভোটার ৮ টি ব্যালট পেপারের মাধ্যমে পছন্দের ১২ জন প্রার্থীকে ভোট দেন।
ফলাফল ঘোষণা পূর্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী (বাপ্পি), সহকারী কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী মো. আজগার আলী, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো:আবদুল্লা হিল জামান, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, চাকিপশার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো.এনামুল হক প্রমূখ। (ছবি সংযুক্ত)