রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির ১০ম বছর পেরিয়ে ১১ তে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফ্রেব্রুয়ারি) দুপুরে উপজেলার অফিসার্স ক্লাব কক্ষে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
রাজিবপুর রৌমারী প্রতিনিধি মোঃ মুরাদুল ইসলাম মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
এ,এসপি সোহেল উদ্দিন, রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপকুমার,রাজিবপুর থানর অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাবেক সভাপতি আব্দুস সবুর ফারুকী, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সভাপতি মোঃ শফি, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন,ধূলাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী আক্তার সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে উপজেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে এশিয়ান টিভির ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।