রাজিবপুরে তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

রাজিবপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজিবপুরে এ্যাড. বিপ্লব হাসান পলাশের অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে রাজিবপুর উপজেলা ছাত্রলীগ । সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টা রাজিবপুর, কোদালকাটি, মোহনগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে তিন শতাধিক শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতে কম্বল পেয়ে চর অঞ্চলের সোফিয়া বেগম (৬১) বলেন, প্রচণ্ড শীতে কাঁথা কম্বলের অভাবে বহুত কষ্টে জীবন পার করতে হয়েছিল । এই কম্বলটা পেয়ে ভালা লাগতেছে । আজ থিকা শীত একটু হলেও কম লাগবো ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজয় বলেন, আমাদের এলাকা দরিদ্র মানুষের সংখ্যা খুবই বেশি । উত্তরাঞ্চল হওয়ায় শীতের সময় মানুষের অনেক কষ্ট হয় । এজন্য আমরা প্রতিবছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দেই ।
এ উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজীদ ইসলাম বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কোদালকাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক সজিব মিয়া এবং কোদালকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং কোদালকাটি ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা সহ আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *