“রাশিচক্র”

কালের সংবাদ ডেক্সঃ ১৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার। ৩০ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৩২ মিনিটে।

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৮। শুভ বার: শনি ও বুধ। শুভ রত্ন: নীলা ও পান্না প্রকৃতিগতভাবে আপনি বাস্তববাদী ও দূরদৃষ্টির অধিকারী। আপনার মন সংশয়ী। তবে আপনি মেধাবী। আর অতিরিক্ত মেধাই আপনার কাল হতে পারে। আপনার মনে হবে আপনি সবই পারেন। তাই কোনটা ছেড়ে কোনটা করবেন সেই সিদ্ধান্তে পৌঁছাতে কষ্ট হবে। আপনি কৌশলী। অন্যের কাছ থেকে কথা আদায়ের কৌশল জানেন। আপনার দৃষ্টিভঙ্গি বহির্মুখী। তাই জীবন হবে ঘটনাবহুল। অপ্রত্যাশিত ও বিচিত্র সুযোগ আসবে আপনার জীবনে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়িক দিক ভালো যাবে। খুচরা ব্যবসায়ীরা বিনিয়োগে সাফল্য পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। শরীর ভালো থাকবে ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। দূরে কোথাও যাত্রা হতে পারে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *