কালের সংবাদ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্যে ডলারের পাশাপাশি রুপিতেও লেনদেন করা যাবে।
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা যৌথভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পরই দুইটি প্রতিষ্ঠান রুপিতে এলসি খুলেছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে যথাক্রমে রপ্তানি ও আমদানি করার লক্ষ্যে এলসি খোলায় লেনদেন শুরু হলো। বাংলাদেশ থেকে তামিম এগ্রো লিমিটেড ১৬ মিলিয়নের বেশি রপ্তানি এলসি ও নিতা কোম্পানি লিমিটেড প্রায় ১২ মিলিয়নের এলসি খুলেছে।
সোনালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) রুপিতে লেনদেনের জন্য নস্ট্রা হিসাব খুলতে অনুমোদন পায়। ইবিএল ও এসবিআইকে গত সপ্তাহে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে (আরবিআই) অনুমোদন দেয়।
ব্যবসায়ীরাও এই দাবি করে আসছেন অনেক দিন ধরে, এবার তা বাস্তবে রূপ পেল।