রুমায় তাঁতী দলের বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ

শৈহ্লাচিং মারমা রুমা প্রতিনিধি: “দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, তাঁতী বাঁচাও”  এই স্লোগানকে সামনে রেখে রুমা উপজেলায় এক বর্ণাঢ্য রেলি ও লিফলেট বিতরণ করেছে – বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল।
আজ বৃহস্পতিবার  বেলা ১১টায় রুমা সদর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গন থেকে য়্যালিটি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার প্রাঙ্গনে গিয়ে সমাবেত হয়।
এসময় রুমা বাজারসহ বিভিন্ন জনবহুল স্থানে ঘুরে সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক  জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র সংক্রান্ত  লিফলেট বিতরণ করা হয়।
এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল বান্দরবান জেলার সভাপতি শ্যামল তঞ্চঙ্গ্যা নাইজাপ্রু, যুগ্ম সম্পাদক সাশৈমং মার্মা ও রুমা উপজেলা তাতী দলের সভাপতি চিং হলা উ মার্মা।
তাঁতী দলের সভাপতি শ্যামল তঞ্চঙ্গ্যা নাইজাপ্রু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ইতোমধ্যে ৩১দফা জাতির সামনে উপস্থাপন করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত  দেশ তথা জনবান্ধব ৩১দফা’র সম্বলিত বিষয়বস্তুকে  তুলে ধরতে-ই সাধারণ মানুষের মধ্যে এই লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য র্যালি করছেন তারা।
আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে এই ‘৩১ দফা’র রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশবাসী তথা সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁতী দলের সভাপতি শ্যামল তঞ্চঙ্গ্যা নাইজাপ্রু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *