রুমায় শিক্ষা সামগ্রী বিতরণ ও মন্দিরে আর্থিক অনুদান

শৈহ্লাচিং মার্মা রুমা প্রতিনিধি ঃ বান্দরবানের রুমা উপজেলায় শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।
 গত ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে নয়টায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা (বজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম শাহ রেজা।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“তোমরাই জাতির ভবিষ্যৎ। সুশিক্ষা গ্রহণ করে তোমাদেরকে সু-নাগরিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”
পরে বিদ্যালয়ের ৪৬৮ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগ, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেসও তুলে দেওয়া হয়।
শিক্ষা সামগ্রী বিতরণের আগে রুমা হরি মন্দিরে পূজা-অর্চনার জন্য নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া ও আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের নিরাপত্তার বিষয়টি লক্ষ্য রেখে মন্দিরের দুইটি এবং মন্দির সংলগ্ন হিন্দু ধর্ম অধ্যুষিত পাড়ার ছয়টি সহ মোট আটটি ফায়ার এক্সটিংগুইশার প্রদান করা হয়।
এসময় সুবেদার মেজর সরোজ কুমার সাহা সহ বিজিবি’র কর্মকর্তাগণ, রুমা রুমা বাজার আদর্শ সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মন্ডলী বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, বিজিবি সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) জানিয়েছে, এ ধরনের কার্যক্রম সীমান্ত অঞ্চলের শিক্ষার প্রসার, ধর্মীয় সহাবস্থান ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এর আগে রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেন এবং পূজ্জা উদযাপন কমিটির লোকজনের সাথে কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *