নিজস্ব সংবাদদাতা, বান্দরবান: বান্দরবানের রুমায় বেসরকারী সংস্থা “ক্যাফ’এর উদ্যোগে কমিউনিটি সাস্টেনেবল প্রোগ্রাম( সিএসপি) প্রকল্পের আওতায় শিশু সরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রুমা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ মঙ্গলবার সকালে ১০ টা থেকে দিন ব্যাপি প্রশিক্ষণটি হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো ও রেমাক্রীপ্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম ও রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং ।
প্রশিক্ষেকের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার মোহাম্মদ খালেদ রাউজান খান।
এ প্রশিক্ষণে রুমা সরকারী সাঙ্গু কলেজ, রুমা সরকারী উচ্চ বিদ্যালয়, থানা পাড়াস্থ রুমা উচ্চ বিদ্যালয় ও রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীসহ মোট ৮০জন অংশগ্রহন করেন।
শিশু সুরক্ষা, শিশু নির্যাতন, শিশু পাচার, বাল্য বিবাহ ও শিশু শ্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ প্রশিক্ষণে সহায়তাকের দায়িত্ব পালন করছেন সিএসপি’র প্রকল্প সমন্বয়ক জর্জি লনচেও ও মানব উন্নয়ন কর্মকর্তা নেমকিম বম।
প্রকল্প সমন্বয়ক জর্জি লনচেও বলেন প্রকল্পটি রুমা উপজেলায় শিশু সুরক্ষা নিয়ে তিন বছর কাজ করবে। এসময় বিভিন্ন কাজে সার্বিক সহযোগিতা করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।