রুমায় ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফ্রিং

নিজস্ব সংবাদদাতা, বান্দরবানঃ আশ্রয়ন-২ প্রকল্পের আওতাধীন ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফ্রিং অনুষ্ঠিত হয়েছে – গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।

এসময় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও)মোহাম্মদ শাহরিয়ার মাহমুদ রঞ্জু, রুমা প্রেস ক্লাবে সভাপতি শৈহ্লাচিং মারমা ও গালঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রোসহ
ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়ার সংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন শিবলী বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার(২২ মার্চ) মাল্টিমিডিয়া প্রেস কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পে-২ এর আওতায় ৪র্থ পর্যায়ে ভুমিহীন ও গৃহহীনদের গৃহদান উদ্বোধন করবেন। তাই সকালে নয়টায় উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।

চতুর্থ পর্যায়ে রুমা উপজেলায় ৩৬০টি ঘর বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে ১১০ টির গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
তবে বাকী ২৫০ টি পাহাড়ি ডিজাইন ঘরগুলো আগামী জুন মাসে সব কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন শিবলী।

তিনি বলেন, এর আগে ১ম,২য়, ও ৩য় পর্যায়ে রুমা উপজেলায় ৩১০টি দরিদ্র ও ভুমিহীন পরিবার প্রধানমন্ত্রী উপহার হিসেবে ঘর ও জমি দলিল পেয়েছিলেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী।

এদিকে চান্দা হেডম্যান পাড়ার বাসিন্দা বিধবা পাইনুচিং মারমা (৪২)। আশ্রয়ন প্রকল্প-২ এর ৪র্থ পর্যায় পাহাড়ি ডিজাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়েছেন।
তিনি জানান, আমার মত অসহায় বিধবাকে ঘর দেয়ার জন্য আমি খুব খুশি। কারণ সারা জীবন চেষ্টা করেও আমার পক্ষে এমন ঘর করা সম্ভবপর হত না।

প্রতিবন্ধী মংহ্লাথোয়াই মারমা বলেন, নতুন ঘরে থাকতে পারবো, জীবনে কখনো কল্পনা করিনি। বিগত বছর গুলোতে বর্ষায় কত রাত হিসেব নেই, ভেজা কাপড়ে ও সারারাত বৃষ্টিতে ভিজে কাটিয়েছি। সেটা উপরে ভগবান ছাড়া কেউ জানে না।
প্রধানমন্ত্রী উপহার ঘর পাওয়ায় বর্ষায় এবার দুশ্চিন্তা মুক্ত শান্তিতে নিজের ঘরে ঘুমাইতে পারবো । রাতে আর বৃষ্টিতে ভিজতে হবে না আমার। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারেনা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা করেন এই প্রতিবন্ধী।

অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস সূত্রে জানা যায়, আশ্রয়ন প্রকল্পের ১ম পর্যায়ে ঘর-৭০টি, ২য় পর্যায়ে ঘর ২২০টি, ৩য় পর্যায়ে ঘর-২০টি ও ৪র্থ পর্যায়ে পাহাড়ি ডিজাইনে মাচাং ঘর -৩৬০টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য সর্বমোট-৬৭০টি ঘর নির্মাণের উপ-বরাদ্দ প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *