রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা

মোঃ সহিদুল ইসলাম ( মুকুল), কুষ্টিয়াঃ কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে সুইচ রেড এর সহযোগিতায় ইৎবহপষ ঈধঢ়ধপর এর আওতায় ইউনিট কার্যনির্বাহী কমিটি আজীবন সদস্য ও স্বেচ্ছা সেবকদের সমন্বয়ে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালার উদ্দেশ্য হল প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের কৌশল ও বাস্তবায়ন পদ্ধতি নিরূপণ এবং প্রকল্পের আর্থিক ব্যয় করনের বিষয়ে বাৎসরিক পরিকল্পনা প্রস্তুত করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মুরশেদ আলম মধু চৌধুরী। সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যবস্থাপক জনাব মোঃ আজগর আলী। নির্বাহী কমিটির সদস্য জনাব সাজেদ হোসেন, জনাব মোঃ মুকুল হোসেন আরো অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ইউ এল ও জনাব সাঈদ মোঃ শামীম রহমান।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *