রেলিং দেখছে সবাই বলছে না কেউ

মো: নয়ন মিয়া, বিরামপুর (দিনাজপুর)ঃ  নূর মোহাম্মদ সজীব সরকারি খরচে দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে যাত্রী সাধারনের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে দেওয়া হয়েছে রেলিং।

কিছুদিন না যেতেই নবনির্মিত এই রেলিংগুলোর মাঝের কিছু রড চুরি করে নিয়ে গেছে স্থানীয় ছিচকে চোর ও মাদকসেবীরা। অনেকে আবার নিজের সম্পদ মনে করে প্রকাশ্যে কিছু রড খুলে নিয়ে গিয়ে ব্যবহার করছেন নিজস্ব বাসাবাড়ি বা দোকানে। এ ধরনের ঘটনায় বেশিরভাগ সময় স্থানীয় প্রশাসন অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করে। এদিকে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে যাদের তৎপর থাকা কিংবা ব্যবস্থা নেওয়ার কথা, সেই প্রশাসনকে চুপ থাকতে দেখে, স্থানীয়রাও অপরাধ ঘটতে দেখে না দেখার ভান করে থাকে। সকলের চোখের সামনে ঘটলেও নীরব থাকছে সবাই।

এখন প্রশ্ন হচ্ছে, এটা দেখার দ্বায়িত্ব কার? সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তায় পুলিশ প্রশাসনের পাশাপাশি রয়েছে রেলওয়ের নিরাপত্তা প্রহরী, যাদের বেতনসহ সকল সুযোগ সুবিধা যদিও বহন করে সরকার, কিন্তু টাকাটা আসে সরকারি কোষাগারে জমা দেওয়া দেশের মানুষের করের টাকা দিয়ে-ই। অথচ সামান্য অবহেলা ও গাফিলতি কারণে নষ্ট হচ্ছে সরকার তথা দেশের মানুষের সম্পদ। এ যেন সরকারি মাল, তাই দরিয়া মে ঢাল। অবশেষে পত্রিকার ভাষায় বলতে হয়, “দেখছে সবাই, কিন্তু বলছে না কেউ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *