আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। ঈশ্বরদী আলোবাগ সাংস্কৃতিক ও চিত্তবিনোদন সংস্থা কর্তৃক প্রথম বারের মত শামসুর রহমান শরীফ ইন্দো-বাংলা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপ ২০২৪ এ বাংলাদেশ যুব ভলিবল দল ২-১সেটে ভারতের যুবদলকে পরাজিত করে জয়লাভ করে।
সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টস এর প্রস্তাবনায় বাংলাদেশ ফেডারেশন অব অল স্পোর্টস এই চ্যাম্পিয়নশীপের আয়োজন করে। প্রায়ত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের কনিষ্ঠ সন্তান শিরহান শরীফ তমালের সার্বিক তত্বাবধানে বাংলাদেশ -ইন্ডিয়া আন্তর্জাতিক ভলিবল খেলা গতকাল ২২ এপ্রিল রাত ৮ টায় ঈশ্বরদী আলোবাগ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফেডারেশন অব অল স্পোর্টস এর সাধারণ সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টুর পরিচালনায় এবং ফেডারেশনের সহ সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে ভলিবল চ্যাম্পিয়নশীপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রায়ত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য সন্তান পাবনা-৪ আসনের তরুন সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টসের সভাপতি আরোতিলামা, সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টসের সেক্রেটারী জেনারেল অর্পন সিং কুশাল, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল বিপ্লব কুমার গোস্বামী, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামসহ প্রমূখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় ভলিবল রেফারি শেখ রাসেল ও শফিকুর রহমান বাবুল।
দীর্ঘদিন পরে ঈশ্বরদীর ক্রীড়াঙ্গনে এই ভলিবল খেলা অনুষ্ঠিত হওয়ায় ক্রীড়ামোদী দর্শকদের মধ্যে প্রাণসঞ্চার ঘটে ব্যাপক এবং ব্যাপক দর্শক সমাগম ঘটে।
খেলার এক পর্যায়ে জাতীয় ভলিবল দলের সদস্যদের সমন্বয়ে আলোবাগ ক্লাবের প্রবীন খেলোয়াড়দের মধ্যে এক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।