বুলবুল আহমেদ, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলা সকল হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ,নওগাঁ জেলা শাখা। নুর মোহাম্মদ লাল।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ,ধনী,গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা কামনা করছি।
কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান গরীব মেহনতী মানুষের বন্ধু নুর মোহাম্মদ লাল এক শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি । বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে বলে মনে করেন তিনি।জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতী মানুষের।