বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে কুপ্রস্তাব, শ্লীলতাহানি এবং বাধা দেওয়ায় স্বামী ও আত্মীয়দের ওপর হামলার অভিযোগে এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারী মোছাঃ রেখা খাতুন (২৩) বাদী হয়ে শার্শা থানায় এই এজাহার দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, বাদীর স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন এবং তিনি তার শিশু সন্তানসহ শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। প্রতিবেশী মোছাঃ সজীব হোসেন (২৪) দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল।
অভিযোগে বলা হয়, গত ১৫/০৯/২০২৬ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ১নং অভিযুক্ত সজীব হোসেন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় বাদীর গায়ে হাত দেয়। এ সময় বাদীর চিৎকারে শ্বশুর দৌড়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা রাতে একটি শালিস বৈঠকের আয়োজন করেন। সেখানে অভিযুক্তের দোষ প্রমাণিত হলে তারা প্তি হয়ে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে জখম করে।
এ সময় বাদীর ফুফাতো ভাই মোঃ রিপন হোসেন (৩৪) ও চাচা মোঃ লিটন হোসেন (৪০) তাদের রা করতে গেলে অভিযুক্তরা তাদের ওপরও চড়াও হয় এবং কিল, ঘুষি, চড় থাপ্পড় মেরে গুরুতর জখম করে। বাদীর চাচার নাক ফেটে রক্তাক্ত জখম হয় এবং অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় এবং চাচার চিকিৎসায় ব্যস্ত থাকায় থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।