বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে “ কাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট)প্রকল্পের আওতায় কাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬” উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় শার্শা উপজেলা চত্বর থেকে এক র্যালী বের হয়ে শার্শা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি স্টল প্রদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এরপর শার্শা উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ।
শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দীপক কুমার সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওঃ ফারুক হাসান, শার্শা থানা অফিসার ইন চার্জ (তদন্ত) খন্দকার শাহ আলম প্রমুখ।