শার্শার পেট্রোল পাম্প গুলোয় তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: পেট্রোল পাম্পে তেল না পেয়ে শার্শা, বেনাপোল, কাগজপুকুর, শ্যামলাগাছি, নাভারন সহ বিভিন্ন স্থানে তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা। পাম্পগুলোতে জ্বালানীতেল থাকা সত্বেও তারা অধিক মুনাফা লাভের আশায় তেল বিক্রি না করায় এই দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

শার্শা উপজেলার প্রতিটি তেলের পাম্পে মজুত থাকা সত্বেও পাম্প বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরীর অপরাধেও কোন তেল পাম্পকে জরিমানাও করতে দেখা যাচ্ছে না প্রশাসনকে।

সরেজমিনে শার্শা তেল পাম্প গুলো পরিদর্শনে গেলে দেখা যায় প্রতিটি তেলপাম্পে মোটরসাইকেল চালকরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। প্রচন্ড রোদে পুড়ে এরা তেলের আশায় দাঁড়িয়ে থাকলেও মিলছে না তেল।

বেনাপোল পৌরসভা এলকার শাহজালাল তেলপাম্পে তেল নিতে আশা শাহজাহান মিয়া বলেন, আমি প্রায় তিন ঘন্টা পাম্পে দাঁড়িয়ে আছি। এখনো তেল দিচ্ছে না। পাম্পের কর্মচারীরা কখনো ম্যানেজারের দোহায় কখনো মালিকের দোহায় দিয়ে এড়িয়ে যাচ্ছে। ওই পাম্পে তার মত শত শত  মোটরসাইকেল তেল নেওয়ার আশায় দাড়িয়ে আছে।

পাম্পের কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাম্পে তেল আছে। তবে কেন মালিক পক্ষ গড়ি মসি করছে তা বলতে পারব না।

এ বিষয় শার্শা উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়াজ মাখদুম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি তেল দিচ্ছে। এ সময় আমি বলি আমি নিজেও তেল না পেয়ে আপনার কাছে বিষয়টি অবহিত করছি। এখানে কোন তেল দিচ্ছে না। তখন তিনি বলেন কোন কোন পাম্পে তেল দিচ্ছে না । তাকে বেনাপোল থেকে শার্শায় আসতে যে ৫/৬ টি পাম্প আছে তার কোনটিতে দিচ্ছে না বললে তখন তিনি বলেন বিষয়টি আমি দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *