বেনাপোল প্রতিনিধিঃ শার্শা উপজেলা কর্মরত সাংবাদিকদের নিয়ে উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ নামে একটি ৭০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সময় টিভির আজিজুল হককে সভাপতি প্রতিদিনের কথা আনিছুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি আনন্দ টিভির আয়ুব হোসেন পক্ষীকে সাধারন সম্পাদক ও দৈনিক রানার এর আরিফুজ্জামনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
শার্শা উপজেলা সাংবাদিক ঐক্যপরিষদ এর আয়োজনে শুক্রবার আন্তর্জতিক নারী দিবস এর র্যালি ও আলোচনা শেষে যশোর এর ঝিকরগাছা থানার ফুলের রাজধানী পানিসারা পিকনিক স্পটে এ কমিটি ঘোষনা করা হয়। এসময় সিনিয়র সাংবাদিক এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম কামাল হোসেন ভুইয়া।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। এরপর দীর্ঘ দিন ধরে দেশে সাংবাদিক নির্যাতন নিপিড়ন এর বিষয় ও আলোচনা করা হয়। সেই লক্ষে দল মত নির্বিশেষে সকল সাংবাদিককে একতাবদ্ধ হয়ে মহান এ পেশায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানানো হয়।
প্রধান অতিথি কামাল হোসেন ভুইয়া বলেন, আমি বেনাপোল থানায় থাকা অবস্থায় সকল সাংবাদিককে এক ছাতার নীচে দেখতে চেয়েছিলাম। দেরিতে হলে ও আজ সকলকে এক কাতারে এক ছাতার নীচে দেখে ভাল লাগছে। আমি যেখানে থাকি যে অবস্থায় থাকি সাংবাদিকদের যে কোন সমস্যায় আমি আমার সামর্থ্যের মধ্যে থেকে সহযোগিতার হাত বাড়াবো।
প্রবীন সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী বলেন, আজ দেশে বিভেদ বিভাজন এর কারনে সাংবাদিক খুন, হত্যা গুম এর মত ঘটনা ঘটেছে একাধিক। সবাইকে কাধে কাদ মিলিয়ে বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন এর মধ্যে দিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে। সকল অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে লিখতে হবে। কোন রক্তচক্ষুকে ভয় পেয়ে কলম থামানো যাবে না।