শার্শা থানা পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামি আটক

বেনাপোল  প্রতিনিধি : যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ জন আসামিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে তাদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে শার্শা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসআই সবুজ গাজী, এএসআই রবকুল ইসলাম, মিরাজুল ইসলাম, অহিদুজ্জামান, জহুরুল ইসলাম ও হযরত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানার নৈহাটি গ্রামের শহিদুল ইসলাম ওরফে শহিদের ছেলে কামাল হোসেন, বসতপুর (০২ নম্বর কলোনি) গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম (৩৫), একই গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে মোতালেব হোসেন ওরফে মুতালেব, টেংরালী গ্রামের আলামিনের ছেলে সম্রাট, তেবাড়িয়া গ্রামের মৃত ইমান আলী মুন্সির ছেলে মিজানুর রহমান, একই গ্রামের ইমান আলীর ছেলে আল মামুন রেজা এবং নিজামপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী মনজুয়ারা খাতুন (৩৪)।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, পুলিশের বিশেষ অভিযানে জিআর-১২৩/২৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি কামাল হোসেন, জিআর-১৫৭/২৫ মামলার আসামি আব্দুল আলিম, সিআর-৫৮৫/২৫ মামলার আসামি মোতালেব হোসেন ওরফে মুতালেব, পাঃ জারি-৩১৮/২৫ মামলার আসামি সম্রাট, অর্থজারি-৭৩/২০২৫ মামলার আসামি মিজানুর রহমান, একই অর্থজারি-৭৩/২০২৫ মামলার আসামি আল মামুন রেজা এবং সিআর-৫১৬/২৫ মামলার আসামি মনজুয়ারা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। মঙ্গলবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *