শাহীন স্কুল সরিষাবাড়ী শাখায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আল আমিন হাসান, স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় পর্যায়ে ৪ বার প্রথম স্থান অর্জন কারী প্রতিষ্ঠান শাহীন শিক্ষা পরিবারের শাহীন স্কুল সরিষাবাড়ী শাখার ২য় সামষ্টিক মূল্যায়ন এর পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার শিল্পকলা একাডেমীতে উৎসবমুখর পরিবেশে গতকাল এ পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহীন স্কুল সরিষাবাড়ী শাখার পরিচালক তোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহীন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, এস.ই.এফ ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ও দেশব্যাপী শাহীন স্কুল এর ১০৮ টি শাখার চেয়ারম্যান জনাব মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।

শাহীন স্কুল সরিষাবাড়ী শাখার সহকারী ইংরেজী শিক্ষক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহীন স্কুল জামালপুর শাখার পরিচালক মোঃ আব্দুল গফুর, সরিষাবাড়ী শাখার পরিচালক কামরুল হাসান, শাহীন ইসলামিক স্কুল এন্ড নূরানী মাদরাসার মুহতামিম আহমদ উল্লাহ ও ইমরান হাসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল তারাকান্দি শাখার পরিচালক রবিন হাসান ও সোহেল রানা, দিগপাইত শাখার পরিচালক মোঃ শাহেদুর রহমান ও হুমায়ুন কবীর, ভাটারা শাখার পরিচালক মনজুরুল ইসলাম, শাহাজালাল ইসলাম সানী সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *