শিক্ষার্থীদের জন্য উপদেশমূলক বাণী

নিজেস্ব প্রতিবেদকঃ

সুপ্রিয়,
এসএসসি পরীক্ষার্থী ২০২৩

তোমাদের সকলের জন্য নিরন্তর শুভেচ্ছা।

তোমরা ইতিমধ্যেই তোমাদের প্রায় সকল পরীক্ষাই সম্পন্ন করে ফেলেছ। তোমাদের আর একটিমাত্র পরীক্ষা রয়েছে। যেটি ২৮ মে রোজ রবিবার অনুষ্ঠিত হবে।

তোমাদের মাঝে অনেকেই চমৎকার পরীক্ষা দিয়েছো এবং ভেবে নিয়েছো তোমাদের ফলাফল । আবার তোমাদের অনেকেরই হয়তোবা পরীক্ষাগুলো মানসম্মত হয়নি, তোমাদের সেই অংশটুকু পূরণ করার জন্য রবিবারের পরীক্ষাটি একটি বিশেষ সুযোগ নিয়ে আসছে।

রবিবার অনুষ্ঠিতব্য কৃষি শিক্ষা পরীক্ষাটি যদি ভালো করে দেয়া যায় তাহলে একটি এ প্লাস তোমার পূর্ববর্তী দুই বা তিনটি বিষয়ের জিপিএ উন্নয়নে সহযোগিতা করবে।

সে জন্য সময় ক্ষেপণ না করে, তোমরা প্রতিদিন একটু একটু করে তোমাদের প্রস্তুতিটি চালিয়ে নাও। তাহলে আশা করি তোমাদের সকলেরই পরীক্ষার ফলাফল আশানুরূপ হবে।

তোমাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায়,

মোঃ মাইদুল ইসলাম

কো অর্ডিনেটর (ইংলিশ ভার্সন)
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ
উত্তরা, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *